চার্জার ব্যবহারে সতর্কতা

মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ-সবকিছুর জন্যই প্রয়োজন চার্জার। প্রতিটি ডিভাইসের সাথে নিজস্ব চার্জার থাকলেও এটি কোনো কারণে নষ্ট হয়ে গেলে পড়তে হয় বিপদে। যাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, তাদের অনেকের পক্ষেই অরিজিনাল চার্জারটি কেনা হয়ে ওঠে না দামের জন্যই। তবে কিছুদিন আগেই চীনে একটি আইফোনে থার্ড-পার্টি চার্জার ব্যবহারে একজনের মৃত্যুসংবাদ চমকে দিয়েছে সকলকে। অ্যাপল’র পাশাপাশি সব প্রযুক্তি পণ্য নির্মাতারাই এখন পণ্যের নিজস্ব এবং অরিজিনাল চার্জার ব্যবহারের পরামর্শই দিয়েছেন। আর নিতান্তই থার্ড-পার্টি চার্জার ব্যবহারের প্রয়োজন হলে অ্যাকসেসরিজ তৈরিতে বিখ্যাত প্রতিষ্ঠানগুলোকেই বেছে নিতে হবে। আর কোনোভাবেই নকল চার্জার ব্যবহার করা যাবে না।