নকিয়া হ্যাকাথনে যাচ্ছে রাহাত

মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার রাহাত ইয়াসির অনিন্দ নকিয়া আয়োজিত ফিউচার/ক্যাপচার হ্যাকাথন প্রতিযোগিতায়া শীর্ষ দশে স্থান পেয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে লান্ড, সুইডেন যাাচ্ছ। লুমিয়া ১০২০ হ্যান্ডসেটের ৪১ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করে বিশ্বের প্রথম শ্রেণির উদ্ভাবন দেখানোর জন্যই হ্যাকাথনটি আয়োজন করেছে নকিয়া। প্রতিযোগিতায় নির্বাচিত হওয়ার মূল শর্ত ছিল ছবি প্রক্রিয়াকরণে সর্বোত্কৃষ্ট উদ্ভবনী দেখাতে হবে এবং ব্যতিক্রমধর্মী উইন্ডোজ ফোন অ্যাপ তৈরির পরিকবল্পনা করতে হবে, যা হ্যান্ডসেটটির ছবি তোলার সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করতে পারে। দুই দিনব্যাপী হ্যাকাথনটি শুরু হবে ৩১ আগস্ট। রাহাত একজন উইন্ডোজ ফোন ডেভেলপার এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোসফট ছাত্র প্রতিনিধিদের দলনেতা। হ্যাকাথনটিতে এশিয়া থেকে কেবল দুইজন সুযোগ পেয়েছে।