জেনে নিন

ডিভাইস ম্যানেজার

উইন্ডোজ পিসিতে পিসি’র হার্ডওয়্যারের সেটিং এবং ড্রাইভার সফটওয়্যারের বিদ্যমান অবস্থা দেখা এবং সেগুলোকে আপডেট করার জন্য রয়েছে ডিভাইস ম্যানেজার। কন্ট্রোল প্যানেলে রয়েছে এই ডিভাইস ম্যানেজার। এখানে গেলেই পিসির যাবতীয় হার্ডওয়্যারকে খুঁজে পাওয়া যাবে। প্রসেসর থেকে শুরু করে হার্ডডিস্ক, অপটিক্যাল ড্রাইভ, ডিসপ্লে, সাটা ড্রাইভ, মাউস, মনিটর, কিবোর্ড, অডিও, ইউএসবি, প্রিন্টার, নেটওয়ার্ক হার্ডওয়্যার সবকিছুই এখানে তালিকাবদ্ধ আকারে রয়েছে। এখান থেকেই প্রতিটি হার্ডওয়্যারের বর্তমান ড্রাইভার সম্পর্কে জানা যায় এবং সেগুলোকে আপডেটও করা যায় এখান থেকেই।