ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৩, ২০:৪৭
ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদ। বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, সৈয়দ মেরাজুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস সম্র চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, সাংবাদিক মনসুর আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার খসরু পারভেজ সুমন, ঠাকুরগাঁও নাগরিক কমিটির সভাপতি ডা. শেখ ফরিদ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদ আহবায়ক ব্যারিষ্টার নূর উস সাদিক প্রমুখ।
বক্তারা বলেন, সর্ব উত্তরে অবহেলিত জনপদ ঠাকুরগাঁও। এ অঞ্চলের শতাধিক কলেজ থেকে যে পরিমাণ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক করছে সে তুলনায় এবং শিক্ষার মানবিবেচনা ও নৃ-তাত্ত্বিক গোষ্ঠীসহ সার্বিক শিক্ষা অনুরাগী মানুষের দাবি পূরণের প্রয়োজনে ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় জরুরি হয়ে পড়েছে।