কোনো দণ্ডিত অপরাধীর মুক্তির হাতিয়ার হতে পারে না নির্বাচন --------------তথ্যমন্ত্রী

সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে এ বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, কোনো দণ্ডিত অপরাধীর মুক্তির হাতিয়ার হতে পারে না নির্বাচন। নির্বাচনের মাধ্যমে কোনো জঙ্গি গোষ্ঠি, সাজাপ্রাপ্ত অপরাধী, দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক কোনো শক্তিকে প্রতিষ্ঠিত করার কৌশল নির্বাচন হতে পারে না। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন। 

তিনি আরও বলেন, ৫ বছর পর পর নির্বাচন হয় নতুন সরকার গঠন করার জন্য। এ সময় ইভিএম সংবিধান সম্মত উপায়েই নির্বাচন কমিশন করছেন বলে তিনি দাবি করেন।  এ সময় উপস্থিত ছিলেন জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সভাপতি আব্দুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আলম জাকারিয়া টিপু, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী প্রমুখ।