নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় ফটকর চাঁন মিয়া (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে সদর ইউপির চাকরাইল বটতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর ইউপির চাকরাইল বটতলি মোড়ে সিরাজগঞ্জ থেকে ধান কাটার জন্য ফটকর চাঁন মিয়া বদলগাছীতে আসে। সকালে কয়েক শ্রমিকসহ রাস্তা পার হওয়ার সময় মাতাজি থেকে বদলগাছী মুখি একটি ভটভুটি চাঁনমিয়াকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা চালকসহ ভটভুটি আটক করে এবং ফটকর চান মিয়াকে উদ্ধার করে বদলগাছী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটক ভুটভুটিসহ চালক মো. সাদ্দাম হোসেনকে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: উখিয়ায় মানব পাচারকারীর কবল থেকে ২৪ রোহিঙ্গা উদ্ধার
নিহত শ্রমিকের সাথে থাকা বিপ্লব হোসেন, আক্তার হোসেন ও আলাউদ্দীন বলেন, গত ২৭ এপ্রিল আমরা ৩০জন শ্রমিক ধান কাটার উদ্দেশে সিরাজগঞ্জ থেকে বদলগাছিতে আসি। নিহত চাঁন মিয়া শাহজাদপুর উপজেলার পরজানা গ্রামের মো. সামসাদ প্রামাণিকের ছেলে।
ইত্তেফাক/এমআরএম