আগামী পরশু থেকে এপনিক সম্মেলন

এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)-এর আয়োজনে চীনের স্যানক্সি প্রদেশের জিয়ান সিটিতে আগামী ২০ থেকে ৩০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এপনিক সম্মেলন ‘এপনিক ৩৬ কনফারেন্স’। সম্মেলনে ২০ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে ট্রেনিং ওয়ার্কশপ ও ২৫ থেকে ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে মূল সম্মেলন। সম্মেলনে আইপিভি৬, নেটওয়ার্ক সিকিউরিটি, ডিএনএস সিকিউরিটি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এশিয়া প্যাসেফিক অঞ্চলের ইন্টারনেট ও নেটওয়ার্ক বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা এ অঞ্চলের ইন্টারনেটের ভবিষ্যত নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই সম্মেলনে বাংলাদেশ থেকে তিনজন প্রতনিধির অংশ নেওয়ার কথা রয়েছে। এপনিকের ২০ বছর পূর্তি উপলক্ষে সম্মেলনের শেষ দিন একটি প্ল্যানারি সেশনও অনুষ্ঠিত হবে। সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানতে ব্রাউজ করুন http://conference.apnic.net/36।