সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রূপসী এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
এতে বক্তব্যে দেন তারাব পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী হাসিনা গাজী, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজেরে আলম টুটুল, থানা আওয়ামী লীগ সদস্য এমায়েত হোসেন, মতিউর রহমান আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, জেলা পরিষদের সদস্য শিলা রানী পাল, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ভিপি শাহরিয়ার পান্না সোহেল, ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, সাধারণ সম্পাদক বাবুল ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুর হোসেন, সাধারণ সম্পাদক সাত্তার চৌধুরী, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী প্রমুখ।