উইন্ডোজ ৮.১-এ বিল্ট-ইন থাকবে স্কাইপ
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ১৯:৫২
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের আপডেট ৮.১ বাজারে আনুষ্ঠানিকভাবে ছাড়া হবে আসছে অক্টোবরে। উইন্ডোজ ৮ নিয়ে ব্যবহারকারীদের যেসব তীর্যক মন্তব্য ছিল, সেগুলোকে আমলে নিয়েই আপডেট করা হয়েছে এই নতুন সংস্করণটি। ইতোমধ্যেই এই আপডেটে উইন্ডোজ বাটন যুক্ত হওয়ার খবরটি চাউর হয়ে গেছে প্রযুক্তি বিশ্বে। এর বাইরে আরও বেশকিছু ফিচার যুক্ত করা হয়েছে এতে। এরকমই একটি সংযোজন হিসেবে নতুন এই আপডেটের সাথে বিল্ট-ইন হিসেবে থাকছে ইন্সট্যান্ট ম্যাসেজিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম স্কাইপ। ফলে এই প্রথমবারের মতো উইন্ডোজে বান্ডল অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম হিসেবে যুক্ত হচ্ছে স্কাইপ। এর বাইরেও অবশ্য বিং, স্কাইড্রাইভ, এক্সবক্স মিউজিকসহ আরও বেশকিছু সেবা যুক্ত হচ্ছে উইন্ডোজ ৮.১-এ।