গোপালগঞ্জে মজিলার ২ দিনব্যাপী সেমিনার ও কর্মশালা
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ১৯:৪৩
বাংলাদেশে মুক্ত ওয়েবের ধারণাকে ছড়িয়ে দিতে মজিলা বাংলাদেশ আগামী ২১ এবং ২২ আগস্ট আয়োজন করেছে ‘মজিলা@গোপালগঞ্জ ২০১৩’। এই আয়োজনের অংশ হিসেবে ২১ আগস্ট সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ‘মজিলা মেকার পার্টি’ শীর্ষক মুক্ত ওয়েব বিষয়ক একটি সেমিনার। মজিলা ওয়েবমেকার ব্যবহার করে একজন ওয়েব ব্যবহারকারী কীভাবে নিজেই ওয়েবপেজ তৈরি করতে পারেন, তা এই সেমিনারের মূল আলোচ্য বিষয়। এটি যৌথভাবে আয়োজন করছে মজিলা বাংলাদেশ এবং সরকারী বঙ্গবন্ধু কলেজ। ২২ আগস্ট মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত হবে ফায়ারফক্স ওএস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামক একটি উন্মুক্ত কর্মশালা। কর্মশালার আলোচ্য বিষয় ফায়ারফক্স ওএস, মোবাইলভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন, ফায়ারফক্স ওএস অ্যাপ্লিকেশন তৈরি করা। এটি আয়োজন করেছে মজিলা বাংলাদেশ ও মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, গোপালগঞ্জ।