ডব্লিউডি মাইপাসপোর্ট

নানা ধরনের ডিজিটাল তথ্যের সংরক্ষণে কম্পিউটার সোর্স বাজারে এনেছে ডাব্লিউডি ব্র্যান্ডের মাইপাসপোর্ট মডেলের এক্সটার্নাল হার্ডডিস্ক। স্বয়ংক্রিয় ব্যাকআপ সফটওয়্যার সমর্থিত পাসপোর্ট আকৃতির হার্ডডিস্কগুলো রয়েছে ৫০০ জিবি থেকে ৩ টেরাবাইট পর্যন্ত স্টোরেজে। ইউএসবি ৩.০ ও ২.০ সমর্থিত হার্ডডিস্কগুলোর তথ্য স্থানান্তরের গতি বেশি। রয়েছে পাসওয়ার্ড প্রোটেকশন সুবিধা। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ৫০০ জিবি স্টোরেজের মূল্য ৫,৫০০টাকা।