নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রের মুখে পথরোধ করে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাধা দিলে ওই ব্যবসায়ী পরিবারের ৩ নারী সদস্যের শ্লীলতাহানি ও লাঠিপেটা করা হয়। গত সোমবার রাতে উপজেলার দক্ষিণবাগ বেইলার টেক এলাকায় এ ঘটনা ঘটে।