৩২ মিলিয়নে পৌঁছাতে পারল না উবুন্টু এজ

ক্রাউডসোর্সিং ফান্ডিংয়ের মাধ্যমে নিজেদের নতুন প্রকল্প ‘উবুন্টু এজ’ তৈরিতে ৩২ মিলয়ন ডলার উত্তোলনের লক্ষমাত্রা নির্ধারণ করেছিল ক্যানোনিক্যাল। প্রথম ৬ দিনেই ১০ মিলিয়ন ডলারের রেকর্ড করে আশাও জাগিয়েছিল এই প্রকল্পটি। তবে শেষ পর্যন্ত ১৩ মিলিয়ন ডলারের কাছাকাছি গিয়েই থেমে গিয়েছে বিনিয়োগ। ফলে আপাতত আগের লক্ষ্য নিয়ে এই উবুন্টু এজ স্মার্টফোন তৈরিতে যাওয়া সম্ভব হচ্ছে না ক্যানোনিক্যালের। তবে ক্যানোনিক্যালের প্রধান মার্ক শাটলওয়ার্থ জানিয়েছেন, লো-এন্ড স্মার্টফোনগুলোরও চাহিদা রয়েছে বাজারে। সেই দিকেই হয়ত হাঁটবে ক্যানোনিক্যাল।