তারুণ্য ডট কম
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ১৯:১৯
গেম কর্নার
হোমফ্রন্ট সিক্যুয়েল
আমেরিকার মাটিতে অন্য দেশ এসে দখল করে নিচ্ছে এবং একজন আমেরিকান হয়ে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন, এমনটা প্রায় বেশিরভাগ ফার্স্ট পারসন শুটিং গেমেই দেখা যায়। কিন্তু গত বছরের মার্চ মাসে বের হওয়া কাওস স্টুডিওর ডেভেলপ এবং টিএইচ কিউয়ের পাবলিকেশনের হোমফ্রন্ট গেমটিতে আপনি পাবেন এক অন্যরকম অভিজ্ঞতা। হোমফ্রন্ট গেমটিতে তুলে ধরা হয়েছে, ২০২৭ সালের আমেরিকাকে। যেখানে কোরিয়া (সংযুক্ত উত্তর এবং দক্ষিণ) তাদের নিউক্লিয়ার অস্ত্র নিয়ে আমেরিকাকে দখল করে নেয়। গেমটির গল্প লিখেছেন, জন মিলিউস। গেমটিতে লক্ষ করলে দেখা যাবে, ২০২৭ সালে আমেরিকা হয়ে পড়েছে একটি দরিদ্র দেশ, যেখানে তেলের দাম ২০ ডলার (প্রতি গ্যালন) এবং বার্ড ফ্লু দেশের কয়েক মিলিয়ন মানুষকে মেরে ফেলেছে। কিন্তু কোরিয়া তার দুই অংশকে একত্রিত করে এক সুবিশাল ক্ষমতার অধিকারী। গেমটির কাহিনী গড়ে উঠেছে রবার্ট জ্যাকব নামের একজন পাইলটকে নিয়ে। যিনি প্রাক্তন মেরিন হেলিকপ্টার পাইলট। তাকে যখন কোরিয়ান সেনা সদস্যরা ধরে নিয়ে যেতে থাকে তখন সেই বাসটিকে অ্যামবুশ করে আমেরিকান রেজিস্টেন্স ফাইটার দলটি। গেমটি সম্পর্কে আরও জানতে :http://www.gametrailers.com/games/8tycgp/homefront
জানার দুনিয়া
ওয়েব পেইজ মেকার
আমাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যারা কম্পিউটার কিংবা প্রোগামিংয়ের বিষয়ে কিছুই জানেন না। তাদের মধ্যে অনেকে শখের বশে নিজের ওয়েবসাইট বানাতে চান। এ জন্য তাদের ধন্না দিতে হয় ওয়েব ডেভেলপারদের কাছে। কিংবা জানতে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু, জানেন না কিভাবে তৈরি করবেন। যেমন :পিএইচপি, এইচটিএমএল, ফ্ল্যাশ, সিএসএস ইত্যাদি। কিন্তু, এমন একটি সফটওয়্যার আছে যেটির মাধ্যমে আপনাকে কোনোরকম প্রোগ্রামিং জানতে হবে না। কিন্তু, আপনি তৈরি করতে পারবেন আপনার মনের মতো ওয়েবসাইট। এজন্য আপনার দরকার হবে একটি সফটওয়্যারের। আপনারা অনেকেই হয়তো এই সফটওয়্যার সম্পর্কে জানেন। যারা জানেন না তাদের জন্য আমার এই এত কথা বলা। সফটওয়্যারটির নাম ওয়েব পেইজ মেকার। এই সফটওয়্যারটির সাহায্যে আপনি খুব সহজেই নানা রকম সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তাই, ডাউনলোড করে নিন সফটওয়্যারটি। ডাউনলোড লিঙ্ক http://www.esnips.com/displayimage.php?album=1618978&pid=12983149
পড়াশোনা
অনলাইন পাঠাগার
আমাদের অনেকেরই অনলাইনে বই পড়ার অভ্যাস রয়েছে। তাদের জন্য রয়েছে একটি মজার সাইট। চরম মজার ওয়েবসাইট ডেইলি লিট ডট কম। এখানে অনেক বই পাবেন পড়ার জন্য ফ্রি। এটা কিন্তু মজার না, মজার হলো আপনি রাত ১২টায় আপনার প্রিয় বইয়ের কিছুটা পড়ে ঘুমাতে যেতে চান, ডেইলি লিট ডট কম-এ যান পছন্দের বই সিলেক্ট করুন আর কখন পড়তে চান টাইম দিয়ে দিন। ব্যস ডেইলি লিট প্রতিদিন আপনাকে বইটির কিছু অংশ মেইল করে পাঠিয়ে দেবে নির্দিষ্ট সময়ে। তবে একটি কথা খুব নতুন বই পড়তে টাকা খরচ হতে পারে। সাইটটির ঠিকানা :http://dailylit.com/
রেড কার্পেট
মনিকা বেল্লুচি
একজন ইতালীয় অভিনেত্রী ও ফ্যাশন মডেল। মনিকা বেলুচ্চির জন্ম ইতালির সিত্তা দি কাসতেল্লো, উমব্রিয়াতে। তার মা মারিয়া গিসতিনেল্লি একজন চিত্রশিল্পী ও বাবা লুইগি বেলুচ্চি একটি ট্রাকিং কোম্পানির স্বত্বাধিকারী ছিলেন। ১৬ বছর বয়সে লিসিও ক্লাসি্সকোতে যোগদানের সময় বেলুচ্চি মডেলিং শুরু করেন। বেলুচ্চি তার পেশাজীবন একজন আইনজীবী হিসেবে শুরু করতে চেয়েছিলেন, এজন্য তিনি পেরুগিয়া বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন। সম্প্রতি তিনি হিন্দি সিনেমাতে অভিনয়ের ব্যাপারে আগ্রহ জানিয়েছেন, ‘ভালো চরিত্র পেলে সত্যিই আমি হিন্দি ছবিতে কাজ করতে চাই।’ সম্প্রতি এভাবেই হিন্দি ছবিতে কাজের আগ্রহ প্রকাশ করেছেন প্রখ্যাত ইতালীয় মডেল ও অভিনেত্রী মনিকা বেলুচ্চি। শিগগিরই ভারত আসতে চান বলেও জানিয়েছেন ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী। কথা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘হিন্দি ছবি আমি অনেক পছন্দ করি। ভালো চরিত্র পেলে অবশ্যই আমি হিন্দি ছবিতে অভিনয় করব।’ তার সম্পর্কে আরও জানতে দেখুন :http://monicabelluccifan.com/