টিপস
ইমোশন নিয়ন্ত্রণের সহজপাঠ
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৩, ১৯:২০
ইমোশনার কন্ট্রোল মানে কিন্তু অনুভূতিকে মনের মধ্যে চেপে রাখা বা দমিয়ে রাখা নয়; বরং ইমোশনাল এনার্জিকে সুস্থ ও সহজভাবে প্রকাশ করাই মনের স্বাস্থ্যের পক্ষে ভালো। যাকে সবচেয়ে কাছের মানুষ বলে মনে হয়, তার সঙ্গে নিজের চিন্তা ভাবনা, অনুভূতি শেয়ার করুন।
কোনো একটা সমস্যা নিয়ে নিজের মধ্যে গুমরে থাকবেন না, কারও কাছে নালিশও করবেন না। এটা কোনো সমাধান নয়। বুদ্ধিমত্তা আর সেন্স অব হিউমারকে কাজে লাগিয়ে সমস্যার মোকাবেলা করুন।
সুস্থ আর এফেক্টিভ ইমোশনের জন্য নিয়ম মাফিক জীবনধারা আর ফিজিক্যাল এক্সারসাইজ খুব জরুরি। ডিপ ব্রিদিং প্র্যাকটিস করুন, উপকার হবেই।
কোনো পরিস্থিতিতেই গোপনীয়তা বা মিথ্যের আশ্রয় নেবেন না। একথা সত্যি, মাঝে মাঝে গোপনীয়তার আড়ালকেই সবচেয়ে নিরাপদ বলে মনে হয়। এজন্য নিজের কাছে সত্ থাকা দরকার। যদি আপনি নিজের কাছে সত্ থাকেন, তাহলে কোনো কিছুই শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াবে না।
আনকন্ট্রোলড ইমোশনের তাগিদে মানুষ অনেক সময় এমন কাজ করে যার ফল ভোগ করতে হয় সারাজীবন ধরে। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখুন। আবেগের বশে কোনো কাজ করবেন না। আপনার নিজের মধ্যে যদি সকলের প্রতি সঠিক দায়িত্ববোধ তৈরি হয়, তাহলে জীবনের নানা ঝড়-ঝাপটাকে অনায়াসেই সামলাতে পারবেন।