নতুন পণ্য
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ১৯:২৯
টুইনমস সলিড স্টেট ড্রাইভ
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে টুইনমস ব্র্যান্ডের এইচএসএসডি এইচ২ মডেলের ১২০ গিগাবাইট স্টোরেজের হাই-পারফর্ম্যান্স সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)। এর রিডিং ও রাইটিং স্পিড যথাক্রমে ৫৫০ এমবিপিএস ও ৫০০ এমবিপিএস, যা সাটা ২.০ ও সাটা ৩.০ সমর্থন করে। এর বিদ্যুত্ খরচ কম এবং ডাটা প্রসেসে শব্দও কম হয়। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ১৩,৫০০ টাকা। ফোন :০১৭৩০৩১৭৭৮৭।
ফটোলুসিও ফটোপ্রিন্টার
স্টুডিও মালিকদের জন্য সাশ্রয়ী ডিজিটাল ফটোপ্রিন্টার বাজারে এনেছে মেট্রো কভারেজ। এতে ৭ টাকায় ৪আর সাইজে ছবি প্রিন্ট করা যাবে। ১৪ সেকেন্ডে ৪আর/পাসপোর্ট ছবি প্রিন্ট, একই কাগজে ম্যাট এবং গ্লসি প্রিন্ট, ওয়াটারপ্রুফ প্রিন্ট, সার্বক্ষণিক পেপার ও রিবনপ্রাপ্তির নিশ্চয়তা, ৯০ শতাংশ বিদ্যুত্ সাশ্রয়ী প্রভৃতি সুবিধা ছাড়াও রয়েছে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ রেডিস্টক থেকে সরবরাহ করা হচ্ছে। ফোন :০১৭৫৫৬৩৯০০১, ৯৫৮৬০৪৭।