ভিভিটেক প্রজেক্টরের করিগরি কর্মশালা অনুষ্ঠিত

ভিভিটেক প্রজেক্টরের বাংলাদেশি পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড সম্প্রতি তাদের কল্যানপুরস্থ সার্ভিস সেন্টারে আয়োজন করে ৩ দিনব্যাপী ‘ভিভিটেক টেকনিক্যাল ট্রেনিং’ শীর্ষক কর্মশালা। এতে গ্লোবাল ব্র্যান্ডের ১৫ জন সার্ভিস ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ভিভিটেকের এশিয়া অঞ্চলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু ফ্যান এবং ডেপুটি ম্যানেজার রণ লী। তারা ভিভিটেক প্রজেক্টরের কারিগরি দিক, কার্যকারিতা, ইনস্টলেশন এবং ট্রাবলশ্যুটিং সম্পর্কে স্বচ্ছ ধারণা দেন এবং এর পাশাপাশি হাতে-কলামে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ সম্পন্নকারীদের ভিভিটেকের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় ভিভিটেকের বাংলাদেশে পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন। এ কর্মশালার মূল লক্ষ্য ছিল দ্রুত ও দক্ষতার সাথে গ্রাহক সেবা প্রদান করা এবং গ্রাহক সেবার মান উন্নয়ন।