বায়োস্টার সুপার কম্বো মাদারবোর্ড

বিজনেসলিংক কম্পিউটারস বাজারে এনেছে বায়োস্টার অল-ইন-ওয়ান এনএম-৭০আই সুপার কম্বো মিনি আইটিএক্স মাদারবোর্ড। এটি ৩য় প্রজন্মের ইন্টেল প্রসেসর সমর্থন করে। এতে আছে বিল্ট-ইন ইন্টেল ডুয়াল কোর সেলেরন ১.৮ গিগাহার্জ প্রসেসর, সর্বোচ্চ ১৬ জিবি ডিডিআর৩ র্যাম সমর্থন, ১জিবি ইন্টেল এইচডি গ্রাফিক্স, মাল্টি ডিসপ্লে পোর্ট, ইউএসবি ২.০, সাটা ৩.০, ল্যান ও ৬ চ্যানেল এইচডি অডিও। মূল্য ৬,৫০০ টাকা। ফোন :৯৬৭৩৯৭৯-৮০, ৯১৮৩২০৬-২৫৯।