চীনে এবার নিখোঁজ হলেন আলোকচিত্রী লু গুয়াং। আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী লু গুয়াং চীন সফরে গিয়ে নিখোঁজ হন বলে তার স্ত্রী জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দা লু গুয়াং গত মাসে একটি সেমিনারে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়ে চীনের জিনজিয়াং প্রদেশে গিয়েছিলেন বলে তার স্ত্রী জু জিয়াওলি জানিয়েছেন। গত ৩ নভেম্বর সর্বশেষ স্বামীর সঙ্গে কথা বলেছেন বলে জানান জু। পরে তিনি জানতে পারেন, চীনের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা লু কে তুলে নিয়ে গেছে। তিনবার ‘ওয়ার্ল্ড প্রেস ফটো’ পুরস্কার বিজয়ী লু চীনের পরিবেশ ও সামাজিক অবস্থা নিয়ে কাজ করছেন। এর আগে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান চীনে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। -বিবিসি