তথ্যপ্রযুক্তি বাণিজ্য বৃদ্ধিতে ভারত-বাংলাদেশের প্রতিষ্ঠানে সমঝোতা স্মারক
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ১৯:৩৯
বাংলাদেশ ও ভারতের মধ্যে তথ্যপ্রযুক্তি নির্ভর বাণিজ্য বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে দুই দেশের দুটি প্রতিষ্ঠান সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। রাজধানী ঢাকার একটি হোটেলে বাংলাদেশ সিস্টেম টেকনোলজি এবং গেজিলি ইনফরমেশন টেকনোলজির মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সিস্টেম টেকনোলজির চেয়ারম্যান দেওয়ান সুলতান আহমেদ ও গেজিলি ইনফরমেশনের উত্পল দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আইসিটি সচিব এনআই খান, বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার, বেসিস সভাপতি ফাহিম মাশরুর, সিআইআই’র পরিচালক অরুনিমা শর্মা, আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক এস কবীর আহমেদসহ সফররত ভারতীয় দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।