তোশিবা-জবস ইন বিডি কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল তোশিবা-জবস ইন বিডি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের তোশিবা পণ্য ব্যবস্থাপক রেজাউল করিম ও হেড অব রিটেইল বিজনেস এএসএম শওকত মিল্লাত, জবস ইন বিডি পরিচালক মো. নুরুজ্জামান প্রমুখ। প্রতিযোগিতার প্রথম বিজয়ীকে স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে একটি তোশিবা ল্যাপটপ, দ্বিতীয় বিজয়ীকে একটি তোশিবা ক্যামকোর্ডার, তৃতীয় বিজয়ীকে একটি তোশিবা পোর্টেবল হার্ডডিস্কসহ মোট ১০ জন বিজয়ীকে উপহার প্রদান করা হয়।