দেশে আইট্রিপলই’র পার্টনার হিসেবে কাজ করবে এইমইনলাইফ ডটকম

বিশ্বব্যাপী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রকৌশলের স্বীকৃত সংগঠন আইট্রিপলই’র দেশিয় পার্টনার হিসেবে কাজ করবে ক্যারিয়ার বিষয়ক পোর্টাল এইমইনলাইফ ডটকম। সম্প্রতি ব্যাঙ্গালোরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে আইট্রিপলই’র পরিচালক জিন জেনিংস এবং এইমইন লাইফের সিইও এম শোয়েব চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে স্বাস্থ্য, প্রকৌশল, প্রতিরক্ষা এবং তথ্যপ্রযুক্তি খাতে আইট্রিপলই’র সেবা বাংলাদেশে সহজলভ্য হবে বলে আশাবাদ জানিয়েছে উভয় পক্ষ।