জেনে নিন : উইকিশনারি

প্রযুক্তির এই যুগে এসে সকলেই সবকিছুর জন্যই প্রযুক্তির উপরেই নির্ভর করে থাকেন। সেইরকম শিক্ষাক্ষেত্রেও এখন কম্পিউটার আর ইন্টারনেটের ব্যবহার অস্বীকার করা যায় না। বিভিন্ন শব্দের অর্থের জন্যও তাই এখন অনলাইনেই ঢুঁ মেরে থাকেন অনেকেই। তাদের সাহায্য করতে পারে উইকিশনারি। উইকিপিডিয়ার মতোই উইকিশনারি একটি অনলাইন উমুক্ত ডিকশনারি। বিশ্বের গুরুত্বপূর্ণ সব ভাষার ৩২ লক্ষাধিক শব্দ খুঁজে পাওয়া যাবে এই ডিকশনারিতে। অনন্য এই ওয়েবসাইটে গিয়ে শব্দের অর্থের পাশাপাশি অনেক প্রয়োজনীয় লিংকও পাবেন। ঠিকানা http://en.wiktionary.org।