টেনডা ডিলার নাইট অনুষ্ঠিত

সম্প্রতি সাউথ বাংলা কম্পিউটার্সের আয়োজনে রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল ‘টেনডা ডিলার নাইট’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেনডা ব্র্যান্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ‘টেরেন্স ইয়াং’ ও দেশের বাজারে টেনডা’র ডিলার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। এসব ডিলার প্রতিষ্ঠানের মধ্যে ছিল স্টার টেক, অল এশিয়া লি., রিজভী ইন্টারন্যাশনাল, ডিআরআইটি সলিউশন, টিআর কম্পিউটার প্রভৃতি। এ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে উল্লেখযোগ্য সংখ্যক ডিলার ও আইএসপি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। অনুষ্ঠানে ডিলাররা টেনডা পণ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সাউথ বাংলা কম্পিউটার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান ভূঁইয়া ডিলারদের মাঝে সন্মাননা ক্রেস্ট বিতরণ করেন।