ঢাকা ব্যাংক ও কিউবি’র মধ্যে চুক্তি

সম্প্রতি ঢাকা ব্যাংক এবং ওয়াইম্যাক্স প্রতিষ্ঠান কিউবি’র মধ্যে দুটি চুক্তি স্বাাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় ঢাকা ব্যাংক ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা কিউবি’র নির্দিষ্ট পোস্টপেইড ও প্রি-পেইড সংযোগ ১০% ছাড়ে কিনতে পারবেন। কার্ড গ্রাহকরা কিউবি সংযোগের ৬ থেকে ১২ মাসের বিল এককালীন অগ্রীম পরিশোধেও ১০% ছাড় উপভোগ করতে পারবেন। অন্যদিকে ঢাকা ব্যাংক ক্রেডিট কার্ড কিউবি’র এইস ক্লাব মেম্বারদের জন্য প্রথম বছরের বার্ষিক ফি ছাড়াই ইস্যু করা হবে। অন্য চুক্তির আওতায় ঢাকা ব্যাংকের ৭৬টি শাখায় কিউবি গ্রাহকরা বিল পরিশোধ করতে পারবেন। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ এবং কিউবি’র সিইও ডিএস ফায়সাল হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।