অ্যাপল, স্যামসাংকে টেক্কা দেবে ক্যাসিও!
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৩, ১৯:৩৯
সনি’র হাত ধরে যে স্মার্ট হাতঘড়ির সূচনা, সেই স্মার্টঘড়ির দিকেই যে ঝুঁকে পড়েছে অ্যাপল, স্যামসাং। কিছুদিন আগেই ‘আইওয়াচ’ নামের এক গ্যাজেটের প্যাটেন্ট নিয়েছে অ্যাপল। স্যামসাংয়ের স্মার্টঘড়ি সামনের সপ্তাহেই অবমুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে দীর্ঘদিন ধরে সাধারণ হাতঘড়ি নির্মাতা হিসেবে রাজত্ব করা ক্যাসিও নড়েচড়ে বসতেই পারে। আর তাই বসেছে ক্যাসিও। স্মার্টঘড়ি তৈরির জন্য তারা প্রস্তুত বলেই জানিয়েছেন ক্যাসিও’র ৮৪ বছর বয়সী প্রধান নির্বাহী কাজুও কাশিও। এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘হাতঘড়ির রাজ্যে আমরা দীর্ঘদিন ধরেই রাজত্ব করছি। তবে হঠাত্ করেই সকলে স্মার্টঘড়ির দিকে ঝুঁকে পড়েছে। সময়ের চাহিদা মেটাতে আমরাও এমন স্মার্টঘড়ি তৈরিতে সম্পূর্ণ প্রস্তুত।’ তবে কবে নাগাদ এবং কী ধরনের ঘড়ি তৈরি করবে ক্যাসিও, তার বিস্তারিত জানাননি ক্যাসিও’র সিইও কাশিও।