রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৮৪৫ পিস ইয়াবা, ৯৭০ পুরিয়া হেরোইন, ৩০ পুরিয়া গাঁজা এবং ৩২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এএম