'কুমিল্লা জেলার গোমতী নদী এবং রাজশাহীর গোদাগাড়ি নৌরুট খননের সার্ভে করা হয়েছে। টেকনিক্যাল কমিটির সভার সিদ্ধান্ত অনুযাযী এ রুটগুলো খনন করে শিগগিরই চালু করা হবে।এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ আরও বাড়বে।' বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস সচিবালয়ে সাক্ষাত করতে এলে তার সঙ্গে বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
আলাপকালে হাইকমিশনার গোমতী নদী, জকিগঞ্জ-আশুগঞ্জ এবং গোদাগাড়ি নৌপথ খনন কাজ সম্পন্ন করার আহবান জানান। প্রতিমন্ত্রী বলেন, 'বাংলাদেশ-ভারতের মধ্যে নৌপথে এবং স্থলপথে যোগাযোগ রয়েছে। অনেক স্থানে ভারতীয় অর্থায়নে বিভিন্ন কার্যক্রম চলছে।'
আরও পড়ুন: বিজেপি হটাতে অন্য দলের প্রধানমন্ত্রী মানবে কংগ্রেস
এ সময় দিনাজপুরের বিরল এবং ভারতের রাধিকাপুর স্থলবন্দর চালু করার বিষয়েও আলোচনা করা হয়।
ইত্তেফাক/জেডএইচডি