প্র জ ন্মে র ফে স বু ক
ইন্সপায়ারইংক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩০
প্রতিদিনের নানা গ্রিটিংস আর অফিস স্টেশনারির চেহারাতেও যে ব্র্যান্ড ইমেজ, রুচি আর ভিন্নতার সমন্বয় ঘটানো যায় তা এই প্রজন্মের একজন হয়ে প্রমাণ করেছেন আনন্দি কবির। আমাদের এবারের আয়োজনে থাকছে তার স্বপ্নে গড়া ইন্সপায়ারইংক নিয়ে আলোচনা।
ধরুন, আপনি একটা কার্ড করতে চান বা একটা বিজনেস কার্ড করতে চান বা বাচ্চার নাম একটু সুন্দরভাবে লিখতে চান বা মিষ্টির বাক্সটা একটু সুন্দর করে আত্মীয়ের বাড়িতে নিয়ে যেতে চান—এই বিশেষ ব্যক্তিগত কাজগুলো করতে আমরা সাধারণত নিজেদের রুচির উপরই নির্ভর করি। কিন্তু এই কাজটিই করে দিচ্ছে ইন্সপায়ারইংক। বাঙালির বার মাসে তের পার্বণ; আর তার সাথে তাল মিলিয়ে কত নিজস্ব আয়োজন! বিয়ে, জন্মদিন বা বার্ষিকী—প্রতিটি আয়োজন তার নিজস্ব বাহারি রং ও আবেদনে হয়ে উঠে অনন্য; আর জীবনের এই মুহূর্তগুলোকে আরও নান্দনিক করে তুলতে ভিন্ন ধারার প্রয়াস নিয়ে যাত্রা শুরু করেছে ইন্সপায়ারইংক। আর এই নান্দনিক কাজের মূলকারিগর হচ্ছেন আনন্দি কবির। একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত আনন্দি কবিরের এই কাজের শুরুটা ঘটে নিজের বিয়ের কার্ড বানিয়ে। তার আইডিয়ায় বানানো কার্ড সকলের কাছেই বেশ প্রশংসিত হয়। তারপর একে একে আত্মীয়স্বজন, বন্ধু, পরিচিতজনদের বিভিন্ন অনুষ্ঠানের কার্ড বানিয়ে নিজের কাজের ক্ষেত্রটিকে আরও সুদৃঢ় করেন। এই অনুপ্রেরণা থেকেই গড়ে তুলেন ইন্সপায়ারইংক। আপনার আশপাশের মানুষজনের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? উত্তরে আনন্দি বলেন, ‘আসলে এই কাজে আমার আশপাশের লোকজনের কাছ থেকেই আমি সবচেয়ে বেশি সহযোগিতাটা পেয়েছি এবং এখনও পাচ্ছি। আমার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবরা আমাকে এ ব্যাপারে অনেক উত্সাহ জুগিয়েছে। তারাই ছিল আমার প্রথম গ্রাহক। কেননা তারা জানে যে, আমার কাছে এলে একটা ভালো কোয়ালিটি, ভালো ডিজাইন তারা পাবে। মোদ্দাকথা তাদের কাছে আমি অনেক নির্ভরযোগ্য একজন মানুষ। ইন্সপায়ারইংকের ব্যতিক্রমী ও আকর্ষণীয় ডিজাইনার কার্ড দিয়ে আপনার জীবনের যেকোনো উল্লেখযোগ্য দিনকে করে তুলতে পারেন আরও স্মরণীয়!’ ‘Exquisite Elegance’, ‘Vintage Charm’, ‘Simply Stylish’ অথবা ‘Modern Chic’—যে ধারার কার্ড-ই পছন্দ করুন না কেন, ইন্সপায়ারইংক দিচ্ছে আপনার অনুষ্ঠানের বৈচিত্র্যময় ও অনন্য সূচনার নিশ্চয়তা। শুধু তাই নয়, আপনার ছোট্ট সোনামণির জন্য রয়েছে ‘Tiny Toes’ নামে স্পেশাল কালেকশন।
এ ছাড়াও, অনুষ্ঠানের গিফট বক্স, মেন্যু কার্ড, ব্যানার বা অন্য যেকোনো আনুষঙ্গিক ডিজাইনের জন্য ই ভিজিট করতে পারেন।