নোটিশ বোর্ড
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ১৭:০৫
আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ডের নতুন প্যাকেজ
আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড সৌন্দর্যসচেতন নারীদের জন্য পুরো সেপ্টেম্বর মাসজুড়ে ক্লাসিক ও ফেয়ারি নামে দুটো স্পেশাল প্যাকেজ নিয়ে এসেছে। এই প্যাকেজের আওতায় রয়েছে ক্লাসিক বা ফেয়ারি ফেসিয়াল, রিফ্লেক্স বা চকোলেট ম্যানিকিওর পেডিকিওর, অ্যারোমা থেরাপি হেয়ার স্পা থ্রেডিং ও স্কিন পলিশ। ২ হাজার ২০০ থেকে ৩ হাজার ২০০ টাকায় এই প্যাকেজ গ্রহণ করতে পারবেন। যোগাযোগ :৩৭৫ ডিআইটি রোড, পূর্ব রামপুরা এবং ২৫৫ ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা, ফোন :০১৯৩৭৫১৩০০৬।
বার্ডস আই
শরতের এই সময়ে ফ্যাশন হাউস বার্ডস আই এনেছে শত শত ডিজাইনের নতুন পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি শরতকালের উপযোগী এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের তিনটি শো-রুমে।
দ্য গ্রেট ওয়েডিং ইভেন্ট এক্সপেরিয়েন্স
ধানমন্ডির দৃক গ্যালারিতে আপন ওয়েডিং আয়োজন করছে দ্য গ্রেট ওয়েডিং ইভেন্ট এক্সপেরিয়ান্স ২০১৩। বিয়ে বিষয়ক এ মেলা চলবে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আপন ওয়েডিং পাঁচ বছর ধরে দিচ্ছে বিয়ে বিষয়ক সব ধরনের সেবা। আপন ওয়েডিং আয়োজিত এ মেলায় গ্রাহকদের জন্য বুকিং দিলেই থাকছে বিশেষ ছাড়। যোগাযোগ :আপন ওয়েডিং, ২৩৬ নিউ এলিফেন্ট রোড, ২১৩/বি (৪র্থ তলা) ঢাকা, ফোন :০১৯৭২ ২২৮০৬১।
জেন্টল পার্ক
জেন্টল পার্ক এবার ট্রেন্ড সেটআপে তাই চেক শার্টে রিভ কলার (পলো শার্টে ব্যবহূত কলার)-এর বিশেষ প্যার্টান ডিজাইন এনেছে। পাশাপাশি ট্র্যাভেলপ্রিয়দের জন্য থাকছে থ্রি কোয়ার্টার শর্টস, ফরমাল বা ক্যাজুয়াল আউটফিটের অনেকে কিছু।
মুসলিম কালেকশন
এই শরতে মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে বাহারি ডিজাইনের সব সুতি শার্ট। ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি এক্সক্লুসিভ এসব শার্ট তৈরি করা হয়েছে শরত্ ঋতুর আবহ মাথায় রেখে। মুসলিম কালেকশনে ক্রেতারা পাচ্ছেন শতভাগ প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটনসহ নানা ডিজাইনের সব পার্টি শার্ট। পোশাকগুলো পাওয়া যাবে মুসলিম কালেকশনের শোরুমে।
ভিলেজ রেস্টুরেন্টে অফার
গুলশানের অভিজাত রেস্তোরাঁ ভিলেজে চলছে বিশেষ অফার। বুফে লাঞ্চ ৫৯৯+সহ হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। যোগাযোগ :৩৩ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২। ফোন :৮৮৩৪৭০৭।
ফ্যাশন কার্নিভ্যাল
‘বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল ২০১৩’ হচ্ছে ফ্যাশন প্রোডাক্টের উপর ৫দিনের আকর্ষণীয় ইভেন্ট। যা ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত গুলশানে অবস্থিত ‘স্যাফ্রন’ রেস্তোরাঁ দ্য গার্ডেন রেস্টুরেন্টে আয়োজন করা হচ্ছে। এই মেলায় থাকছে বাচ্চাদের পোশাক, পুরুষ ও মহিলাদের কাপড়, ফ্যাশন ওয়্যার, ফতুয়া, গৃহস্থালী টেক্সটাইল, নিটওয়্যার, কুর্তা, প্রিমিয়াম ক্লথ, রেডিমেড পোশাক, সালোয়ার-কামিজ, থ্রিপিস, শাল, শেরওয়ানি ও বিয়ের পোশাক, প্রসাধনী, চামড়াজাত পোশাক ও ব্যবহার্য দ্রব্য, ঘড়ি ও সৌন্দর্য সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান। এই মেলায় আয়োজকদের সাথে প্রচার মাধ্যমে সহযোগী হিসেবে থাকছে ইন্ডিপেন্ডেন্ট টিভি ও ঢাকা ট্রিবিউন।
বাংলাদেশি পণ্যমেলা
দ্বিপাক্ষিক বাণিজ্য প্রবৃদ্ধির বিষয়টি সামনে রেখে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর যৌথ সহযোগিতায় এই প্রথমবারের মতো মালয়েশিয়াতে ‘ট্রেন্ড ইন বাংলাদেশ’ শীর্ষক বাংলাদেশি পণ্যমেলা আয়োজিত হলো। এ মেলার আয়োজনে ছিল বাংলাদেশি প্রতিষ্ঠান হেডমাস্টার ইভেন্টস ও ব্যবস্থাপনায় মালয়েশিয়ান প্রতিষ্ঠান এক্সপো মিডিয়া। গত ২৯ আগস্ট সকাল ১০টায় কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড সেন্টারে তিনদিনের এ মেলার এ মেলার উদ্বোধন করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন আব্দুল্লাহ বিন হাজি আহমাদ বাদাবি। মেলার প্রথম দু’দিন সকাল ১০টা-সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং মেলার শেষ দিন সকাল ১০টা-সন্ধ্যা ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
বাংলাদেশে বিশ্বখ্যাত জুতা ক্লার্কস নিয়ে এল বেস্টেক
বেস্টেক কর্পোরেশন বাংলাদেশে এই প্রথম নিয়ে এলো যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্লার্কস (Clarks)-এর জুতা গত ২৯ আগস্ট এর শোরুম উদ্বোধন করা হয়। বনানীর ১১ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে বিশ্বমানের জুতা ক্লার্কসের শোরুম উদ্বোধন করেন যুক্তরাজ্যের বাংলাদেশে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার নিক লো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব তৌকীর আহমেদ, বিপাশা হায়াত ও স্থপতি-লেখক শাকুর মজিদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে বাজারজাতকারী প্রতিষ্ঠান বেস্টেক কর্পোরেশনের ব্যবস্থাপনা অংশীদার স্থপতি তরিকুল ইসলাম, অংশীদার পরিচালক এনায়েত কবীর ও ফোরকান মাহমুদ।
বিশ্বখ্যাত ক্লার্কস ১৮৮ বছর ধরে জুতা শিল্পে অভাবনীয় অবদান রেখে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও এর যাত্রা শুরু হলো।
বাজারজাতকারী প্রতিষ্ঠান বেস্টেক কর্পোরেশন জানায়, লেডিস ও জেন্টস জুতা-স্যান্ডেল দিয়ে বাংলাদেশে ক্লার্কস যাত্রা শুরু করল। শিগগিরই শিশুদের জন্য জুতা-স্যান্ডেল এবং ব্যাগ-বেল্ট ও অন্যান্য এক্সেসরিজ এতে যোগ হবে।