সুয়েজ খালে জাহাজে ব্যর্থ সন্ত্রাসী হামলা
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫২
সুয়েজ খালে একটি কন্টেইনার জাহাজে ব্যর্থ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। সুয়েজ খাল কর্তৃপক্ষ এ কথা জানায়। এডমিরাল মোহাব মামিশ সন্ত্রাসী হামলার খবরটি নিশ্চিত করে জানান, শনিবার প্যানামানিয়ান পতাকা সম্বলিত একটি জাহাজে এ হামলা চালানো হয়। তবে এতে জাহাজটির কোন ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ হামলার ধরন সম্পর্কে বিস্তারিত না বললেও জাহাজ থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে। ঘটনার পর পরই মিসরের সেনা কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ এ সমুদ্র পথের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে।