ইন্টেল আইভিব্রিজ প্রসেসর

তৃতীয় প্রজন্মের ইন্টেল আইভি ব্রিজ ডুয়াল কোর প্রসেসর বাজারে এনেছে কম্পিউটার সোর্স। খোলা বাজারের প্রতারণা এড়াতে বাই৪৮ হলোগ্রাম যুক্ত লোগো ব্যবহার করে ইন্টেলের আসল বক্সে এটি বাজারে আনা হয়েছে। সেলেরন জি১৬১০ মডেলের এই প্রসেসরের সর্বনিম্ন প্রসেসিং গতি ২.৬ গিগাহার্জ। এর বিদ্যুত্ খরচ ৫৫ ওয়াট। এতে রয়েছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কোর এবং ২এমবি ক্যাশ মেমোরি। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৩,৯০০ টাকা।