জ্বালানি তেলে ভর্তুকি কমালো মালয়েশিয়া
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৬
বাজেট ঘাটতি কমাতে মালয়েশিয়া সরকার জ্বালানি তেলের ওপর ভর্তুকি কমিয়েছে। পেট্রোলের ওপর ভর্তুকি প্রতি লিটারে কমানো হয়েছে ২০ সেন। অন্যদিকে ডিজেলে ভর্তুকি কমানো হয়েছে প্রতি লিটারে ২০ থেকে ৮০ সেন। -খবর বিবিসির।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক বলেন, ভর্তুকি কমানোর ফলে প্রতিবছর সরকারের সঞ্চয় হবে এক বিলিয়ন ডলার। মালয়েশিয়া গতবছর জ্বালানি তেলে ভর্তুকি বাবদ ব্যয় করেছে ২৪ বিলিয়ন রিঙ্গিট। যার ফলে সরকারকে ঘাটতি বাজেট দিতে হয়েছে। গত দু’বছরেরও বেশি সময়ের মধ্যে এবারই প্রথম জ্বালানি তেলে ভর্তুকি কমানো হল। বিশ্লেষকরা বলছে, এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলো থেকে যখন বড় বড় বিনিয়োগ চলে যাচ্ছে ঠিক তখন মালয়েশিয়া সরকার এ ধরনের একটি পদক্ষেপ নিল।