টেকফটো
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:০০
প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। কোথাও প্রদর্শিত হচ্ছে নতুন কোনো পণ্য, কোথাও নতুন কোনো প্রযুক্তি। প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক সময়ের এই রকম কয়েকটি ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো
নকিয়াকে কিনে নিয়েছে মাইক্রোসফট। গতকাল তোলা এই ছবিতে নকিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রিস্টো সিলাসমাকে (ডানে) দেখা যাচ্ছে মাইক্রোসফটের সিইও স্টিভ বলমারের সাথে।
তাইওয়ানের টেক জায়ান্ট এইচটিসি সম্প্রতি অবমুক্ত করেছে তাদের সর্বশেষ স্মার্টফোন ‘এইচটিসি বাটারফ্লাই এস হ্যালো কিটি’। তাইপের এক প্রেস কনফারেন্সে এই স্মার্টফোন অবমুক্তির সময়ে নতুন স্মার্টফোনটি প্রদর্শন করছেন একজন মডেল।
সম্প্রতি চীনে পুলিশ ইকুইপমেন্ট অ্যান্ড টেরোরিজম টেকনোলজি অ্যান্ড ইকুইপমেন্ট শীর্ষক এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীর একটি ছবিই দেখা যাচ্ছে বাম পাশে। এতে যে হেলিকপ্টারটি দেখানো হচ্ছে সেটি মূলত একটি রিমোট কন্ট্রোল হেলিকপ্টার।
কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেছে গুগল’র ডেভেলপার কনফারেন্স, যেখানে সারাবিশ্ব থেকে ডেভেলপাররা জড়ো হয়েছিল। পাশের ছবিতে সেই কনফারেন্সের একটি মুহূর্তে একজনকে দেখা যাচ্ছে উপস্থিত সকলের ছবি তুলতে।