ছবি ব্যবস্থাপনায় ক্যানন’র ক্লাউড সার্ভিস
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩০
বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে প্রতিনিয়তই বিপুল পরিমাণে ছবি আপলোড করা হয়। এসব ছবির সার্বিক ব্যবস্থাপনা একটি স্থান থেকেই নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ক্লাউড সার্ভিস চালু করতে যাচ্ছে ক্যানন। এই সার্ভিসে সামাজিক যোগাযোগের বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করা ছবি এবং সেগুলোর উপর করা মন্তব্যগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি ছবির মাধ্যমে এখান থেকেই ‘ইমেজ টাইমলাইন’ এবং ‘লাইফ স্টোরি’ তৈরির সুবিধাও থাকবে। নতুন এই সার্ভিস সম্পর্কে ক্যানন’র ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজার মাইলস ললোর জানান, ‘ছবির জগতে এক ধরনের বিস্ফোরণ ঘটেছে গত কয়েক বছরে। অনেকেই তাদের বিপুল পরিমাণ ছবি নিয়ে কী করবেন, ভেবে পান না। তাদের জন্যই আমরা এই নিরাপদ সেবা প্রদান করব।’ ক্যানন’র এই ক্লাউড সার্ভিসের নাম এবং এটি কীভাবে ব্যবহার করা যাবে, তার বিস্তারিত তথ্য শীঘ্রই জানা যাবে বলে জানান ললোর।