চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে তৃতীয় বারের জন্য যাবেন দীপিকা পাড়ুকোন। কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত দীপিকা। চলতি বছর ফরাসি দেশে পা রাখার আগে অবশ্য তার মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম হয়েছে। ৩৩ বছরের অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম ফ্যানদের জিজ্ঞাসা করেছেন তার পোশাকের রং কি হওয়া উচিত?
নিজের ইনস্টাগ্রামে দীপিকা একটি পোল করেছেন, সেখানে তিনি জিজ্ঞাসা করেছেন কান চলচ্চিত্র উৎসবে কি তার লাল পোশাক পরা উচিত? ৬৯ শতাংশ ভক্ত তাতে সমর্থন জানিয়েছেন এবং ৩১ শতাংশ নেতিবাচক ভোট দিয়েছেন। তবে শেষমেশ দীপিকা কি সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যাবে কান উৎসবে তার পা রাখার দিনই।
আরও পড়ুন: জসিমকে জুতা মেরে বাড়ি নিয়ে যাবার কথা ছিল
তবে এই প্রথমবার দীপিকাকে লাল রঙের পোশাকে দেখা যাচ্ছে তেমনটা নয়। চলতি বছরের শুরুর দিকে জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি লাল রঙের গাউন বেছে নিয়েছিলেন। গত বছর মেট গালা অনুষ্ঠানে প্রবাল গুরুংয়ের এর তৈরি একটি দারুন গাউন পরে গিয়েছিলেন তিনি।
ভারতের লরিয়াল কসমেটিকস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। দীপিকা ছাড়া কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চন, সোনম কাপুর, কঙ্গনা রানাউত, ডায়না পেন্টি, হুমা কুরেশি এবং মল্লিকা শেরাওয়াতকে। ইতিমধ্যেই কান-এ ডেবিউ করে ফেলেছেন হিনা খান। দীপিকা পাড়ুকোনের পরের ছবি মেঘনা গুলজার পরিচালিত ছপাক। সেখানে তার সঙ্গে রয়েছেন বিক্রান্ত মাসসি।
ইত্তেফাক/বিএএপ