বেসিস-এর নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২৩
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন এখনি ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান। মেট্রোনেট বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার সৈয়দ আলমাস কবির সিনিয়র সহ-সভাপতি, বেস্ট বিজনেস বন্ডের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার পাল সহ-সভাপতি, টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী রাসেল টি আহমেদ মহাসচিব, সিসটেক ডিজিটালের প্রধান নির্বাহী এম রাশিদুল হাসান যুগ্ম মহাসচিব, টেকনোবিডি ওয়েব সলিউশন্স-এর প্রধান নির্বাহী শাহ ইমরাউল কায়ীশ কোষাধ্যক্ষ, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী একেএম ফাহিম মাশরুর, উইন্ডমিল ইনফোটেকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজউদ্দিন মোশাররফ ও টেকনোভিস্তা লিমিটেডের পরিচালক নাভিদুল হক বেসিস-এর পরিচালক হিসেবে নির্বাচিত হন।