স্বপ্ন

তরুণদের পছন্দ অ্যারোনটিক্যাল সায়েন্স

কিছু কোর্স রয়েছে যা সম্পন্ন করার আগেই চাকরির সুযোগ চলে আসে হাতের নাগালে। এরকমই একটি কোর্স উড়োজাহাজ ইঞ্জিনিয়ারিং। এ কোর্স শেষে ক্যারিয়ার গড়ার সুযোগ থাকে পুরো বিশ্বজুড়ে। এ পেশায় রয়েছে আন্তর্জাতিক ধারার স্যালারি এবং আকর্ষণীয় সুযোগ-সুবিধা। এ কোর্সটি বিভিন্ন নামে পরিচিত, যেমন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং প্রভৃতি। স্বল্প ও দীর্ঘমেয়াদী—এ বিষয়ে দু’ধরনেরই কোর্স রয়েছে। কোর্সটি শুরু করা যায় এসএসসি-এইচএসসি বা ‘এ’ লেভেল, ‘ও’ লেভেল পাস করার পর। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই এ কোর্সটি করার সুযোগ পায়। অল্প সময়েও অ্যারোনটিক্যাল সায়েন্সের উপর কোর্সটি করতে শ্যানন অ্যারোস্পেসের অধীনে ছয় মাস থেকে এক বছরের মধ্যে ইএএসএ কমন মডিউলে থিউরিটিক্যাল সম্পন্ন করতে হয়। এরপর প্র্যাকটিক্যাল শিক্ষার জন্য শিক্ষার্থী চলে যেতে পারে আয়ারল্যান্ডের শ্যানন এয়ারপোর্টে। থিউরিটিক্যাল শিক্ষার মধ্যে রয়েছে—ম্যাথ, ফিজিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ফান্ডামেন্টাল, মেইনটেনেন্স প্র্যাকটিস, ম্যাটারিয়ালস অ্যান্ড হার্ডওয়্যার, ডিজিটাল টেকনিকস, বেসিক অ্যারোডায়নামিকস, হিউম্যান ফ্যাক্টর। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা; ফোন :০১৯২৬৩০২৯৪০। অ্যারোনটিক্যাল সায়েন্সের আরেকটি কোর্স ইউরোপিয়ান অ্যাভিয়েশন সেফটি এজেন্সি ইএএসএ পি-৬৬ এয়ারক্রাফট পরিচালনা সনদ এএমএল। এটিও সারা পৃথিবীতে স্বীকৃত। মধপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো যেমন—গালফ এয়ার, বাহরাইন এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, গেমকো, মুবাডালা এভিয়েশন প্রভৃতি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, চীন থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে থাকে তাদের নিজস্ব এক্সপার্টের অভাবে। যদিও এমিরেটস বিটেক এডেক্সেলের অধীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার তৈরির জন্য অ্যাভিয়েশন কলেজের কার্যক্রম শুরু করলেও তারা এয়ারলাইন্সে এক্সপার্টদের চাহিদা মেটাতে পারছে না। এই ধারায় বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য সেই যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড বিটেক এডেক্সলের অধীনে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানও এনডি এবং এইচএনডি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট প্রদান করে, যা গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রির সমতুল্য। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড বিটেক এডেক্সেলের অধীনে সম্পন্ন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে ১৮ মাস পর শিক্ষার্থী পায় আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর আঠারো মাস পর লেভেল ফাইভ বা এইচএনডি। সবশেষে ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পায় টপ আপ বিবিএ বা বিএসসিএটি।