লক্ষ্য

গার্মেন্টস ম্যানেজমেন্টে ভবিষ্যত্

গার্মেন্টস সেক্টরে আগ্রহীদের ক্যারিয়ার গড়ায় সহায়ক হয়ে দীর্ঘ দিন যাবত কাজ করছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিজিএমআই)। যাদের রয়েছে গার্মেন্টস সেক্টরে চাকরিরত অভিজ্ঞ শিক্ষক, যারা হাতে কলমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। এই প্রতিষ্ঠানে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং, ওয়ার্ক স্টাডি, সোস্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর ওপর ১ বছর ও ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়। ১ বছরের কোর্স সম্পন্ন করতে ৫০ হাজার টাকা খরচ হবে এবং ৬ মাসের কোর্স সম্পন্ন করতে ১২ হাজার ৫ শত টাকা খরচ হবে। পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রং, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং কনজামশন ইত্যাদি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। শুধু কারিগরি প্রশিক্ষণই নয়, প্রশিক্ষণার্থীদের চাকরির বাজারে গ্রহণযোগ্য করে তুলতে ভাষা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হয়। আর বিজিএমআই প্রফেশনাল কোর্সে শুধু গার্মেন্টস বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। যেমন, ফ্যাশন, অ্যালিমেন্টস অব ডিজাইন, টেক্সাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনোলজি, টেক্সাইল টার্মিনোলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট, সিস্টেম প্রভৃতি সর্ম্পকে শিক্ষা দেওয়া হয়। যারা এসব বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেছে এবং চাকরি করছে এমন অভিজ্ঞদের প্রশিক্ষণ প্রদানের দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :বিজিএমআই, বাড়ি-৪, রোড-১২, সেক্টর-৬, উত্তরা, ঢাকা। ফোন :০১৯১১৫৬২৬৭৭, ৮৯২১২৯৫। প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিজিএমআই এর সিইও মো. মোনায়েম ভূঁইয়া বলেন, ‘পোশাক শিল্প আমাদের দেশের একটি সম্ভাবনাময় শিল্প। এখানে সব সময় পর্যাপ্ত পরিমাণ লোকবল প্রয়োজন হয়, তাই এ সেক্টরে দক্ষদের চাহিদা কখনও শেষ হবে না।’ ফ্যাশন ডিজাইনিং ও কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে যেকোনো বিষয়ে এইচএসসি বা সমমান এবং যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েটে হতে হবে।