স্বপ্ন
নটিক্যাল সায়েন্সে উচ্চশিক্ষা
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪২
ক্যারিয়ার নিয়ে প্রায় সবারই উচ্চকাঙ্ক্ষা রয়েছে। কিন্তু এ ইচ্ছার পাশাপাশি সুষ্ঠু পরিকল্পনাও জরুরি। শিক্ষার্থী অবস্থা থেকেই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। অর্থাত্ পড়াশোনার বিষয় নির্বাচনে সতর্ক হতে হবে, এমন একটি বিষয় বেছে নিতে হবে যা দিবে উন্নত ভবিষ্যতের নিশ্চয়তা। এমন একটি বিষয় হলো নটিক্যাল সায়েন্স। নটিক্যাল সায়েন্স এ শব্দটা আমাদের অনেকেরই শোনা থাকলেও জানি না আসলে ব্যাপারটা কী? নটিক্যাল সায়েন্সের অর্থ নৌবিজ্ঞান। নাবিক হতে চাইলে এই বিষয়টা নিয়েই পড়াশোনা করতে হয়। নটিক্যাল টেকনোলজি এবং শিপিং ম্যানেজমেন্টের নানা বিষয়ও নটিক্যাল সায়েন্সের আওতায় পড়ে।
জাহাজ সম্পর্কিত সবকিছুই নটিক্যাল সায়েন্সের অন্তর্ভূক্ত। জাহাজ পরিচালনা করতে যে বিষয়গুলো নাবিকদের জানা জরুরি তাই এখানে শেখানো হয়। নাবিকদের জানতে হয় জাহজ চালানোর নিয়মকানুন অর্থাত্ রুলস অব দ্য রোড। জানতে হয় যেখানে জাহাজটি যাবে সেখানকার ল্যান্ড সায়েন্স, চ্যানেল, জলের গভীরতা, আলোর সুবিধা সর্ম্পকে যাবতীয় তথ্য। এই তথ্য জানার পাশাপাশি দরকার গ্লোবাল পজিশনিং সিস্টেম সম্পর্কে যাবতীয় জ্ঞান। নটিক্যাল সায়েন্স পড়তে আগ্রহীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। সেইসাথে পদার্থ বিদ্যা, রসায়ন এবং গণিতে এসএসসি ও এইচএসসি-তে ৩.৫০ থাকতে হবে। ন্যূনতম বয়স হতে হবে ১৭ বছর। ব্রিটিশ ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আমাদের দেশে একমাত্র বেসরকারি মেরিন একাডেমী শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট ২ বছর মেয়াদি নটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে এইচএনডি কোর্স পরিচালনা করছে। যার প্রথম বছর আমাদের দেশে এবং দ্বিতীয় বছর ব্রিটিশ সাউথ টাইনসাইড কলেজ সম্পন্ন করতে হয়। কোর্স শেষে সার্টিফিকেট দেবে ব্রিটিশের সাউথ টাইনসাইড কলেজ। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন, শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট, ১/২ আদর্শ ছায়ানীড় হাউজিং সোসাইটি, রিং রোড, শ্যামলী, ঢাকা। ফোন :০১৯২৬৬৯৮৫৫৭, ৮১৫১০২৭।
পড়াশোনা শেষ করে চাকরির সুযোগ পাওয়া যেতে পারে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদস্য দেশি-বিদেশি বিভিন্ন শিপিং কোম্পানিতে। তা ছাড়া ডেক অফিসার, শিপিং এজেন্ট, শিপিং ইন্সপেক্টর, মেরিন ইনশিওরেন্স অ্যাডজাস্টের কিংবা ম্যানেজার হিসেবেও চাকরির সুযোগ রয়েছে। সুতরাং ভালো ফলাফল করতে পারলে চাকরির কোনো অভাব হবে না।