আত্মবিশ্লেষণ

আপনি কতটা ফেসবুক আসক্ত?

গোটা বিশ্বে প্রায় ৭০ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। এদের মধ্যে কমপক্ষে ২৫ কোটি মানুষ প্রতিদিন ফেসবুকে লগ-ইন করে। একজন ফেসবুক ব্যবহারকারীর গড়পরতা ১৩০ জন করে ‘বন্ধু’ আছে। প্রত্যেক মাসে ফেসবুকের সব ব্যবহারকারী মিলে এর পেছনে ৫০ হাজার কোটি মিনিট সময় ব্যয় করেন। বহুল আলোচিত সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে বেশ ভালোই মজেছে তারুণ্য। এবার আপনিও যাচাই করে নিতে পারেন, আপনার ফেসবুক আসক্তি কতখানি। ১. প্রায়ই স্ট্যাটাস আপডেট করে থাকেন? ক. বছরে দু-একবার খ. মাসে এক-দুবার গ. সপ্তাহে দুবার ঘ. দিনে দুবার বা যখন প্রয়োজন পড়ে ২. ঘন ঘন ফেসবুক চেক করে থাকেন? ক. না খ. ঘণ্টায় ঘণ্টায় গ. দিনে চার-পাঁচবার ঘ. খোলাই থাকে ৩. কত আগে অ্যাকাউন্ট খুলেছেন? ক. কয়েক দিন হলো খ. কয়েক সপ্তাহ আগে গ. কয়েক মাস আগে ঘ. কয়েক বছর হয়ে গেছে ৪. আপনার ক’জন ফেসবুক বন্ধু রয়েছে? ক. এক হাজারের বেশি খ. ৫০০ থেকে এক হাজার গ. ২০০ থেকে ৫০০ ঘ. ১০০ থেকে ২০০ ৫. কত ছবিতে আপনি ট্যাগড হয়েছেন? ক. ১০-এর কম খ. ৫০-এর কম গ. ১০০-এর বেশি ৬. সেলফোনে ফেসবুক ব্যবহার করেন? ক. হ্যাঁ খ. না ৭. কোনো অনুষ্ঠানের পর কেউ ছবি আপলোড বা ট্যাগ না করলে বিরক্ত হন? ক. হ্যাঁ খ. না ৮. পরিবারের সদস্য বা বন্ধুদের ফেসবুক ব্যবহারে উত্সাহিত করেন কি? ক. করি খ. না ৯. কম্পিউটারে বসে প্রথমেই কী চেক করেন? ক. ই-মেইল খ. টুইটার গ. ফেসবুক ঘ. অন্যান্য ১০. ফেসবুকের মাধ্যমে কোনো ইভেন্ট অর্গানাইজ করেছেন কি? ক. হ্যাঁ খ. না ১১. ডিফল্ট কিছু অ্যাপস যেমন ফটোস, পেজেস প্রভৃতির বাইরে আর কোনো অ্যাপস ইনস্টল করেছেন? ক. না খ. ১-৩টি গ. ৪-৬টি ঘ. ৭-১০টি ঙ. ১০টির বেশি ১২. পুরোনো সহপাঠী বা সহকর্মীদের সঙ্গে ফেসবুকে যোগাযোগ রয়েছে কি? ক. হ্যাঁ খ. না ১৩. এ কুইজের স্কোর ফেসবুকে পোস্ট করবেন? ক. কেন নয়! খ. না ফলাফল আপনার প্রশ্নের উত্তর ৫০ নম্বরের বেশি হলে ফেসবুকে ভালোই মজেছেন আপনি। অনেক সময় দেন এর পেছনে। ৩১ থেকে ৪৯-এর মধ্যে থাকলে আপনিও ফেসবুক আসক্তির পথে। তবে ৩০-এর কম হলে আপনার ফেসবুক আসক্তি নেই। আপনার স্কোর ক খ গ ঘ ১. ০ ০ ২ ৫ ২. ০ ৩ ২ ৫ ৩. ২ ৩ ৪ ৫ ৪. ৫ ৩ ২ ১ ৫. ৫ ০ ৬. ৫ ০ ৭. ৫ ০ ৮. ৫ ০ ৯. ২ ৩ ৫ ০ ১০. ৫ ০ ১১. ০ ১ ২ ৫ ১২. ৫ ০ ১৩. ৫ ০