ডি-লিংক থ্রিজি মডেম
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৭
তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য ডি-লিংকের থ্রিজি মডেম বাজারে এনেছে কম্পিউটার সোর্স। তথ্য-উপাত্ত সংরক্ষণে এর সাথে বিল্ট-ইন রয়েছে মাইক্রোএসডি কার্ড। এটি সেকেন্ডে ৭.২ মেগাবাইট গতিতে ডাউনলোড এবং ৫.৭৬ মেগাবাইট গতিতে আপলোড সমর্থন করে। মূল্য ৩,১০০ টাকা। ফোন :০১৯৩৩৩১৯৫৮৯।