টে লি ফো ন গা ই ড

রোগীদের প্রয়োজনীয় মুহূর্তে রক্ত সেবা প্রদানে বেশ কয়েকটি ব্লাড ব্যাংক রয়েছে। সংগঠনগুলো দেশীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই সংগঠনগুলো রোগীদের রক্ত সরবরাহে সর্বাত্মক সহযোগিতা করে থাকে। চাহিদা মাফিক গ্রুপের রক্ত তাদের সংগ্রহে না থাকলে রক্তদাতার ব্যবস্থাও করে থাকে। এসব প্রতিষ্ঠান শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতাদের রক্ত সংগ্রহ ও সরবরাহ করে থাকে। তাদের সংগ্রহে প্রক্রিয়াকৃত ব্যতীত সকল গ্রুপের রক্ত থাকে। কয়েকটি ব্লাড ব্যাংকের ঠিকানা— পুলিশ ব্লাড ব্যাংক কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ। যোগাযোগ :৯৩৬২৫৭৩, ০১৭১৩৩৯৮৩৮৬। ই-মেইল :info¦policebloodbank.gov.bd ওয়েবসাইট :www.policebloodbank.gov.bd কোয়ান্টাম সেন্টার ৩১/ডি, শিল্পাচার্য জয়নুল আবেদীন সড়ক (পুরাতন শান্তিনগর) ঢাকা-১২১৭। (ইস্টার্ন প্লাস মার্কেটের পূর্ব পাশে) যোগাযোগ :৮৩২২৯৮৭, ০১৭১৪০১০৮৬৯। ই-মেইল :blood¦quantammethod.org.bd ওয়েবসাইট :www.quantammethod.org.bd ২৪ ঘণ্টা খোলা থাকে। বাঁধন ব্লাড ব্যাংক বাঁধন, টিএসসি (নিচতলা) (জোনাল অফিস) ঢাকা বিশ্ববিদ্যালয়। যোগাযোগ :৮৬২৯০৪২। ই-মেইল :du¦badhan.org ওয়েবসাইট :www.badhan.org সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।