জেনে নিন

বক্স ডটকম

সময়ের সাথে সাথে ক্লাউড স্টোরেজ সার্ভিসের ব্যবহার অনেক বেড়েছে। ক্লাউড স্টোরেজ সার্ভিস যেন এখন অনলাইন পেড্রাইভেই পরিণত হয়েছে। এরকমই একটি ক্লাউড স্টোরেজ সার্ভিসের নাম বক্স। www.box.com ওয়েবসাইটে গিয়ে বক্স ডটকমে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে উপভোগ করা যাবে ১০ গিগাবাইট অনলাইন স্টোরেজ। এর বাইরে এন্টারপ্রাইজ পর্যায়েও এর নানা ধরনের প্যাকেজ রয়েছে। পিসির পাশাপাশি অ্যান্ড্রয়েড, আইওএস, ব্ল্যাকবেরি থেকেও ব্যবহার করা যায় এটি। সব প্ল্যাটফর্মের মধ্যেই ফাইল সিনক্রোনাইজেশন করা যায় এর মাধ্যমে।