ইয়াহুতে তরুণ কর্মী

ক্যাথি স্যাভিট

প্রতিষ্ঠানটির নাম, ইয়াহু বা ইয়াহু! ইনক.। একটি বৃহত্ ইন্টারনেট-ভিত্তিক বাণিজ্য প্রতিষ্ঠান। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানিভেল শহরের প্রধান কার্যালয় অবস্থিত। ডেভিড ফিলো ও জেরি ইয়াং ইয়াহু’র প্রতিষ্ঠাতা। ইয়াহু’র রয়েছে ওয়েবসাইট, সার্চইঞ্জিন, ইয়াহু ডিকশেনারি, ইয়াহু মেইল, ইয়াহু নিউজ, ইয়াহু গ্রুপ, ইয়াহু অ্যান্সার, অ্যাডভার্টাইজমেন্ট, অনলাইন ম্যাপ, ইয়াহু ভিডিও, সোশ্যাল মিডিয়া সেবা ইত্যাদি। ইয়াহু যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ওয়েবসাইট। ১৯৯৪ সালের জানুয়ারি মাসে ইয়াহু চালু হলেই ইনকর্পোরেটেড হয় ১৯৯৫ সালের ১ মার্চ। ২০০৯ সালের ১৩ জানুয়ারি ইয়াহু ক্যারল বার্টজকে নিয়োগ দেয় প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বার্টজকে প্রধান নির্বাহীর পদ থেকে অপসারণ করা হয় এবং টিম মর্সকে অস্থায়ীভাবে এ পদটি দেওয়া হয়। ৪ জানুয়ারি ২০১২ সালে পেপালের সাবেক প্রেসিডেন্ট স্কট থম্পসনকে নতুন প্রধান নির্বাহীর পদে নিযুক্ত করা হয়। পরবর্তীতে কিছু জটিলতার কারণে স্কট থমসনকে পদটি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তার জায়গাটি পূরণ করেন মারিসা মেয়ার। সেসময়, ২০০৮ সালে মাত্র ৩৩ বছর বয়সে বিশ্বের প্রভাবশালী সাময়িকী ফরচুনে প্রথমবারের মতো ৫০ জন প্রভাবশালী নারীর মধ্যে জায়গা করে নেন মারিসা মেয়ার। জানান দেন প্রযুক্তি দুনিয়ায় নিজের অবস্থান। এরপর ২০০৯, ২০১০ ও ২০১১ সালেও এ ধারাবাহিকতা ধরে রাখেন। সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মারিসা মেয়ার। তার এই যোগদান প্রযুক্তির বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ১৯৭৫ সালের ৩০ মে জন্ম নেওয়া মারিসা সিম্বলিক সিস্টেমের ওপর স্নাতক ও কম্পিউটারবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৯৯ সালে যোগ দেন তথ্য খোঁজার বিশ্বসেরা ওয়েবসাইট গুগলে। এই প্রতিষ্ঠানে তিনিই প্রথম নারী প্রকৌশলী। পরে কাজ করেন পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ সদস্য হিসেবে। গুগলের সার্চ ইঞ্জিন (অনলাইনে তথ্য খোঁজার ওয়েবসাইট), মূল পাতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি তিনি কাজ করেছিলেন গুগলের মানচিত্র সেবাতেও। এর পাশাপাশি তিনি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজ করছেন। এর মধ্যে রয়েছে কুপার-হিউইট, ন্যাশনাল ডিজাইন মিউজিয়াম, সানফ্রান্সিসকো মিউজিয়াম অব মডার্ন আর্ট, ওয়ালমার্ট ইত্যাদি। সম্প্রতি এই জনপ্রিয় কোম্পানিটিতে যোগ দেন, ক্যাথি স্যাভিট। শীর্ষস্থানীয় সার্চ পোর্টাল ইয়াহুর নতুন চিফ মার্কেটিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ক্যাথি স্যাভিট। ২০০৯ সাল থেকে অনলাইন কমার্স সার্ভিস ‘লকার্জ’-এ একই সঙ্গে সিইও এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন স্যাভিট। লকার্জের সিইও পদটি ছেড়ে দিলেও, চেয়ারম্যান হিসেবে থাকবেন প্রতিষ্ঠানটির সঙ্গে। একই সঙ্গে ইয়াহুর মার্কেটিং ম্যানেজারের দায়িত্বটিও পালন করবেন তিনি। একসময়ের শীর্ষস্থানীয় সার্চ পোর্টাল ইয়াহুকে নতুনভাবে সাজিয়ে এবং আয় বাড়িয়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মারিসা মেয়ার খুঁজে নিলেন নতুন চিফ মার্কেটিং অফিসার ক্যাথি স্যাভিট-কে। এর আগে ১৩ বছরের গুগলের কর্মজীবন ছেড়ে ছয় সপ্তাহ আগে ইয়াহুতে কাজ শুরু করেন ইয়াহুর পঞ্চম সিইও মারিসা মেয়ার। সংবাদ সংস্থাগুলো তথ্য অনুসারে ইয়াহুর নিয়মিত ব্যবহারকারী প্রায় ৭০০ মিলিয়ন। ইয়াহু দাবি করে ‘প্রতি মাসে প্রায় ৫ কোটি মানুষ ৩০টি ভাষায় ইয়াহু ব্যবহার করে।’