দ্রুত সফল ক্যারিয়ারিস্ট হতে
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২৭
ক্যারিয়ার গঠনে অ্যাভিয়েশন সেক্টর তরুণদের কাছে অন্যতম পছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ পুরো বিশ্বে যে কটি পেশার গুরুত্ব অসাধারণ, তার মধ্যে অ্যাভিয়েশন সেরা। ফলে ক্রমশ এই খাতে চাকরির বাজার যেমন প্রসারিত হচ্ছে একইসাথে দারুণভাবে এর চাহিদা বেড়ে চলেছে। চাকরি ক্ষেত্রে এই খাতে রয়েছে উচ্চ বেতন, উন্নত সুযোগ-সুবিধা ও সামাজিক মর্যাদা।
অন্যান্য বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে দেখা যায়, ৪ বছরে ৮-১৫ লক্ষ টাকা ব্যয় ও কঠোর পরিশ্রমে ডিগ্রি অর্জনের পর ক্যারিয়ার নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়ে। এদিক দিয়ে দ্রুত ক্যারিয়ার গড়তে এ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট অন্যতম সময়োপযোগী বিষয়। এটি হচ্ছে ক্যারিয়ার-ভিত্তিক প্রফেশনাল কোর্স। এই ডিগ্রি অর্জন করে একজন শিক্ষার্থী নিজেকে বিশ্বব্যাপী দ্রুত সফল ক্যারিয়ারিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
এই খাতের সব ডিগ্রি কর্মক্ষেত্র নিশ্চিত না করলেও চাকরি বাজারে অ্যাভিয়েশন অপারেশন এর গুরুত্ব সর্বাধিক। এটি সম্পন্ন করার পর সহজেই টুরিজম, অ্যাভিয়েশন, এয়ারলাইন্স সেক্টরে চাকরি হয়ে যায়। এসব কোর্স একসময় বিদেশ থেকে সম্পন্ন করে আসতে হতো। বর্তমানে দেশেই বিভিন্ন প্রতিষ্ঠানে এসব কোর্স করা যায়। বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অনুমোদিত অ্যাভিয়েশন ইনস্টিটিউট ক্যাটেকও এমনই একটি প্রতিষ্ঠান যার এ বিষয়ে সাফল্য লক্ষণীয়। প্রতিষ্ঠানটির কলেজ কোড ৫০৩৮৯; যাদের ঠিকানা সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। ফোন :০১৯২৬৩০২৯৪০। কলেজটি অ্যাভিয়েশন সেক্টরে দক্ষ জনশক্তি তৈরি করার উদ্দেশ্যে সময়োপযোগী বেশ কটি কোর্স নিয়ে ২০০৮ সালে কার্যক্রম শুরু করে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, আগে ফাইনাল ইয়ার বা টপ আপ বিএসসি করতে দেশের বাইরে যেতে হতো এখন ক্যাটেক থেকেই লেভেল-৬ সম্পন্ন করা যায়।
অ্যারোনটিক্যাল সায়েন্সের মতো একটি প্রফেশনাল শিক্ষামূলক কোর্স মূলত এসএসসি-এইচএসসি অথবা ‘ও’ লেভেল-‘এ’ লেভেল পাসকৃত শিক্ষার্থীরা করতে পারেন। যেকোনো বিভাগ হতে যেকোনো সালে পাসকৃত শিক্ষার্থীরা এখানে পড়তে পারবেন। এ ছাড়া গ্র্যাজুয়েটদের জন্যও এ বিষয়ে কোর্স করার সুযোগ রয়েছে। যারা ক্রেডিট ট্রান্সফার করে বিদেশে যেতে চান তারাও এই কোর্সটি করতে পারেন। উল্লেখ্য যে, ক্যাটেকে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট বিষয়ে সিট সংখ্যা ৩০ জন। এখানে রয়েছে লাইফ এয়ার ক্রাফটের মাধ্যমে প্র্যাকটিক্যালসহ উন্নত শিক্ষার সুযোগ।