মানবসম্পদ উন্নয়নে নিজের দক্ষতাকে কাজে লাগান
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২৮
প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে নিজেকে এক ধাপ এগিয়ে প্রমাণ করতে প্রয়োজন কিছু বাড়তি যোগ্যতা। এজন্য একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়। শুধুমাত্র গ্র্যাজুয়েশন দিয়ে অনেক সময় ভালো একটি চাকরির নিশ্চয়তা পাওয়া সম্ভব হয় না। তাই প্রয়োজন হয় পেশাভিত্তিক কিছু কোর্স সম্পন্ন করার। এতে যেমন ভালো চাকরি পাওয়াটা সহজ হয় তেমনি সম্ভব হয় চাকরি ক্ষেত্রে উন্নতি করা। এই বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ৬-১২ মাস মেয়াদি কোর্সের মাধ্যমে দশ বছর যাবত প্রদান করে চলেছে। বর্তমানে বিআইএইচআরএম অত্যন্ত চাহিদাসম্পন্ন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এইচআরএম, প্রফেশনাল এমবিএ ইন এইচআরএম, পিজিডি ইন কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, পিজিডি ইন সাপ্লাইচেইন ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন বিজনেস কোর্সগুলো প্রদান করছে। বর্তমানে চাকরির বাজারে এইচআর প্রফেশনালদের রয়েছে অনেক চাহিদা। প্রায় সব শ্রেণীর শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হচ্ছে এইচআর বিভাগ। আর এই সব প্রতিষ্ঠানের অন্যতম বিআইএইচআরএম। একটি দেশের মানবসম্পদই সবচেয়ে মূল্যবান। সব প্রতিষ্ঠানের প্রয়োজন হয় দক্ষ জনশক্তির। যেকোনো প্রতিষ্ঠানের সফলতার জন্য যেমন প্রয়োজন যন্ত্রপাতির তার থেকেও বেশি প্রয়োজন লোকবল। তাই এইচআর ব্যবস্থাপক হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে অনার্স কিংবা বিবিএ শুরু করার পরপরই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কোর্স করতে পারেন। মানবসম্পদ ব্যবস্থাপনা একটি উন্নতমানের পেশা হিসেবে স্বীকৃত। এ পেশায় একদিকে যেমন গ্ল্যামারাস, অন্যদিকে তেমনি পাওয়া যায় মানুসের সেবা করার সুযোগ। যারা বিবিএ-এমবিএ শেষ করছেন কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে তাদের একটু বেশি অগ্রাধিকার দেওয়া হয়। সাধারণত প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন লোকজন বিভিন্ন পরিবেশ থেকে আসে। তাদের সঠিক ব্যবস্থাপনার আওতায় এনে সুষ্ঠুভাবে কর্মপরিবেশন উন্নয়ন করতে পারবে যারা তারাই এ পেশায় সফল হবে। বিআইএইআরএম দেশের একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান, যা এইচআরএম-এ ক্যারিয়ার গড়তে সবচেয়ে বেশি সহায়ক হিসেবে কাজ করছে। কারণ এখানে রয়েছে সর্বোচ্চ মানের শিক্ষক, যারা দেশের বড় বড় কোম্পানিতে ব্যবস্থাপক অথবা প্রতিষ্ঠানের এইচআরএম বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন :৯ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা। ফোন :০১৮১৭০১১৪০৬, ০২-৯১৪২৪৬৪ এই নম্বরগুলোতে। এ ছাড়া প্রতিষ্ঠানটি বছরের বিভিন্ন সময়ে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেমিনারের আয়োজন করে থাকে যা ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।