জানার দুনিয়া

মায়া

বর্তমান বিশ্বের সবচেয়ে নাম করা সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রাপ্ত অ্যানিমেশন সফটওয়্যার মায়া, যার দ্বারা তৈরি করা হয়েছে শ্রেক, মামি, নিম, ফাইনাল ফ্যান্টাসির মতো মুভি এবং গেমস। মায়া অ্যানিমেশন সফটওয়্যারটি মুভি মেকার এবং গেম মেকারদের কাছে বর্তমানে সর্বোচ্চ সমাদৃত অ্যানিমেশন সফটওয়্যার। কারণ এর অসাধারণ ক্যারেক্টার সেটআপ ও মোশন এবং ভার্চুয়াল আর্ট রিয়েলিটি ব্যবহারকারীদের তাক লাগানোর মতো। এই এডুকেশন প্যাকেজটিতে মায়াতে কীভাবে ক্যারেক্টার সেটআপ করতে হয় এবং স্মুথ মোশন তৈরি করতে হয় তার সম্পূর্ণ ধারণা অত্যন্ত সহজভাবে শেখানোর চেষ্টা করা হয়েছে। যেকোনো স্তরের মায়া ব্যবহারকারী এই টিউটোরিয়াল হতে সমানভাবে উপকৃত হবেন। সফটওয়্যারটি সম্পর্কে আরও জানতে :http://www.autodesk.com/products/autodesk-maya/overview