সিলেটে ছাত্রলীগ কর্মী ছুরিকাহত

নগরীর রিকাবীবাজারে ছাত্রলীগ কর্মী রিফাত আহমদকে (১৯) ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

আহত ছাত্রলীগ কর্মী রিফাত  হাওয়াপাড়া এলাকার বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি পীযুষ কান্তি দে এর  অনুসারী। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে রিফাত আহমদ রিকশাযোগে মির্জাজাঙ্গাল থেকে বাসায় ফিরছিলেন। রিকাবীবাজারে স্টেডিয়ামের গেইটে পৌঁছামাত্র তাকে রিকশা থেকে নামিয়ে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা করে। তারা রিফাতের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন: মুরাদনগরে অটোরিকশা চাপায় নারী নিহত

রিফাত সিলেট কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ইত্তেফাক/নূহু