মুরাদনগরে অটোরিকশা চাপায় নারী নিহত

আপডেট : ১৭ মে ২০১৯, ১৫:৪৮

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় ডলি আক্তার (৩৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। 

শুক্রবার সকাল ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহা-সড়কের উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডলি আক্তার জেলার দেবিদ্বার উপজেলার মির্জানগর গ্রামের মৃত সায়েব আলী মেইকারের মেয়ে। আহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ডলি সকালে বাজার করার উদ্দেশ্যে কোম্পানীগঞ্জ আসছিলেন। এ সময় পেছন থেকে একটি সিএনজি চালিত আটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় দুইজন পথযাত্রী আহত হয়।

আরও পড়ুন: রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে সিবিআই

এ ঘটনায় মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, বিষয়টি শুনে ঘটনারস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

ইত্তেফাক/এমআই